দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সন্দেহজনক হিসেবে ২ জনকে আটক করে।
সোমবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের একজন হলেন শেখ শহীদুল্লাহ বিপ্লব, তিনি নিজেকে বনানী থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে দাবি করেছেন। অপর ব্যক্তির নাম সানোয়ার গাজী, তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ডিবির এডিসি হাফিজ আল আসাদ জানান, হিরো আলমের ওপর হামলার ঘটনায় সন্দেভাজন দুজনকে আটক করা হয়েছে। আমাদের কাছে যে ভিডিও ফুটেজ আছে, সেগুলোর সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে, সেখানে তাদের কী ভূমিকা রয়েছে।
উল্লেখ্য, এর আগে আজ সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোট চলাকালে বনানী এলাকায় মারধর করা হয় হিরো আলমকে। ঘটনার সময় তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শন করছিলেন। হামলাকারীদের গলায় 'নৌকা' প্রতীকের ব্যাজ ঝুলতে দেখা গেছে।