দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটার উপস্থিতি কম নিয়ে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা বললেন, অভিজাত এলাকা হওয়াতে হয়ত ভোটার উপস্থিতি কম। তবে প্রকৃত ঘটনা জানতে পারবো পরে। তাঁর ধারণা ভোট পরার হার বাড়বে।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ আসনের ভোট সিসি ক্যামেরায় মনিটরিংয়ের এক পর্যায়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচনে ভোটের পরিবেশ অনেক ভালো, এখন পর্যন্ত তেমন কিছু নজরে আসেনি।
তিনি আরও বলেন, ঢাকার বিদ্যানিকেতন কেন্দ্রে গিয়েছিলাম। দু’একটা কক্ষ দেখেছি। আইন-শৃঙ্খলা কাহিনী দেখেছি। এজেন্ট একটা প্রার্থীর দেখেছি। প্রিজাইডিং অফিসার বলেছেন- কিছু কিছু তালিকা আসে নাই হয়ত পৌঁছাবে। ভোটের পরিবেশ ভালো তেমন কিছু নজরে আসেনি। সিসি ক্যামেরায় অনিয়মের চক্র দেখিনি। পরিবেশ ভালো।
এই নির্বাচন কমিশনার বলেন, আমি চলে আসার সময় চার পাঁচ মহিলা সিঁড়িতে দেখলাম, তারা বললো আমরা এজেন্ট। কাগজ এখনো পাইনি। পেলে যাবো। নৌকা প্রতীকের এজেন্টকে পেয়েছি। ফোন থাকায় সাংবাদিক বের করে দিয়েছে প্রিজাইডিং অফিসার, এজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে আমি যখন গিয়েছি তখন কিন্তু অনেক সাংবাদিক ছিল।
তরিকুল ইসলামের ভোট বর্জনের বিষয়ে তিনি বলেন, শেষ পর্যন্ত দেখতে পারতেন। যদি সকালেই ভোট বর্জন করেন তাহলে তো উনি দেখতে পারলেন না শেষ পর্যন্ত কী হলো। ডিসি-এসপি রিটার্নিং অফিসারদের সঙ্গে কথা হয়েছে।
স্থানীয় নির্বাচনগুলোতেও খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কত শতাংশ ভোট পড়েছে সেটা বলতে পারেননি তিনি।