দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) এহসানউল্লাহকে বুধবার সকাল থেকে তার কর্মস্থল রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে পাওয়া যাচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিনিধিদল রাজশাহী জেলা পুলিশের সহায়তায় বৃহস্পতিবার সকালে সরদা পুলিশ একাডেমিতে কর্মরত ডিআইজি এহসানউল্লাহকে আটক করতে যায়। একপর্যায়ে পুলিশ কর্মকর্তা এহসানউল্লাহ বিষয়টি জানতে পেরে সেখান থেকে সরে যান।
এ ব্যাপারে জানতে বৃহস্পতিবার রাতে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত মহাপরিদর্শক তৌফিক মাহবুব চৌধুরীর মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। পরে খুদে বার্তা পাঠিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি কোনো সাড়া দেননি।
রাতে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ও সহকারী মহাপরিদর্শক (এআইজি) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, ডিআইজি এহসানউল্লাহ সারদা একাডেমিতে তার কর্মস্থলে অনুপস্থিত আছেন।
আরএ