দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মেট্রোরেলের নিরাপত্তা ও সাম্প্রতিক দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদালত বলেছে, কমিটিকে ৩০ দিনের মধ্যে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে হবে।
একইসঙ্গে মেট্রোরেল থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের পরিবারকে কেন ২ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিচারপতি ফাহমিদা কাদির ও বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
এর আগে সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এই রিটটি দায়ের করেন।
গত রোববার ঢাকার ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারী আবুল কালাম আজাদ নিহত হন। এ ঘটনায় নিহতের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা আসে। এর আগেও মেট্রোরেল থেকে প্যাড পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল।
এমএস/