দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা অবরোধের পর কর্মকর্তাদের আলোচনার আশ্বাসে রেললাইন থেকে সরলেন চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা।
রোববার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে কারওয়ান বাজার সংলগ্ন এফডিসি রেলক্রসিং থেকে অবরোধ তুলে রেল ভবনের উদ্দেশে পায়ে হেঁটে রওনা দেন আন্দোলনকারীরা।
চাকরি স্থায়ীকরণের দাবিতে এ দিন সকাল ১০টায় অবরোধ কর্মসূচি শুরু করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। তাদের অবরোধের মুখে ঢাকার সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।
বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকদের ব্যানারে এফডিসি রেলগেট এলাকায় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন শ্রমিকরা।