দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীতে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচলের পর এবার মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত সেবা শুরু হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে দুপুরে ফার্মগেট মেট্রো স্টেশনের পাশে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে রাজধানীতে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ ছিল।
পরে বিকেল ৩টার দিকে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল সেবা পুনরায় চালু হয়। এরপর সন্ধ্যা সোয়া ৭টায় মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত মেট্রোরেল চলাচল শুরু হয়।
তবে শাহবাগ থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রোরেল সেবা এখনও বন্ধ রয়েছে। ডিএমটিসিএল জানিয়েছে, পুরো লাইনে স্বাভাবিক সেবা কখন শুরু হবে তা এখনও নির্ধারিত হয়নি।
ডিএমটিসিএল আশা করছে, দ্রুত মেরামত কাজ সম্পন্ন হলে পুরো লাইনে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
জে আই