দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশ টিভিতে সংবাদ প্রচারের পর মো. গোলাম কিবরিয়া (নির্বাহী প্রকৌশলী, প্রকৌশল বিভাগ, অঞ্চল-৭ ও মার্কেট নির্মাণ সেলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সচিব মুহাম্মদ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
কমিটিতে মোহাম্মদ নাছিম আহমেদকে (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মহা-ব্যবস্থাপক -পরিবহন) আহ্বায়ক করা হয়েছে। এছাড়া মো. আহসান হাবীবকে (নির্বাহী প্রকৌশলী, প্রকৌশল বিভাগ, অঞ্চল-১০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন) সদস্য-সচিব করা হয়েছে।
আর এতে সদস্য করা মো. জয়নুল আবেদীনকে (প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন)।
দাপ্তরিক আদেশ বলা হয়, দেশ টিভিতে সম্প্রচারিত প্রতিবেদনের বিষয়ে তদন্ত প্রতিবেদন আগামী ১৫ দিনের মধ্যে দাখিল করতে হবে।
এতে আরও বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
/অ