দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে এক ছোট শিশুর সঙ্গে পরিচয় হয় প্রধানমন্ত্রীর। শেষ পর্যন্ত তার দায়িত্ব নিয়ে নিলেন।
শনিবার (১৫ জুলাই) সেখানে গিয়েছেন তিনি।
হাসপাতাল ছাড়ার সময় তিনি রোগী, রোগীদের স্বজন, চিকিৎসক, নার্স, কর্মচারীসহ সবার সঙ্গে কুশলবিনিময় করেন ও ছবি তোলেন। এ সময় ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা ছোট্ট রাব্বির (১১) দিকে চোখ পড়ে প্রধানমন্ত্রীর। এগিয়ে গিয়ে পরম মমতায় শিশুটিকে আদর করেন।
এরপর প্রধানমন্ত্রী রাব্বির কাছে জানতে চান- কী করে সে, কার সঙ্গে হাসপাতালে এসেছে, কোন ক্লাসে পড়ে?
রাব্বি জানায়, সে চক্ষু বিজ্ঞান হাসপাতালের ক্যান্টিনে কাজ করে। সেখানেই থাকে। তার বাবা মারা গেছেন। মা রাবেয়া বেগম সুতার কারখানায় কাজ করত। এখন চাঁদপুরে রাম দাসদি আশ্রয়ণ-এর ৮/৩ নম্বর ঘরে থাকে। রাব্বির সৎ বাবা জাহাঙ্গীর আলম দিন মজুর। ক্যান্টিনে কাজ নেওয়ার আগে সে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছে।
সে প্রধানমন্ত্রীকে বলে, আমি চাঁদপুরে মায়ের কাছে যেতে চাই। আবার পড়াশোনা করতে চাই। রাব্বির কথা শুনে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হন। তিনি ছোট্ট রাব্বির দায়িত্ব নেন। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন সংশ্লিষ্টদের।