দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর আগে যোগ দেয় বাংলাদেশ বিমান ও নৌবাহিনী।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, বিমানবন্দরের কার্গো এলাকায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন নিয়ন্ত্রণে বর্তমানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিজিবির দুই প্লাটুন সদস্য কাজ করছেন।
তালহা বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ২১টি ইউনিট যোগ হয়ে এখন মোট ৩০টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
আগুন লাগার পর মুহূর্তেই কালো ধোঁয়া বের হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ধোঁয়ার পরিমাণ বাড়তে থাকে। এ ধোঁয়া দেখা যাচ্ছে পাঁচ-ছয় কিলোমিটার দূর থেকেও।
এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
কে