দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে মহিন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তা করছে। পুলিশ মহিন মজুমদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে।
পোস্টে পুলিশ জানায়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে।
ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে একজনের পোশাক অন্য কারো কাছে দৃষ্টিকটু মনে হলে তার বিরুদ্ধে যথাস্থানে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু তাকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তা প্রদান ও যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।
/অ