• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

প্রাথমিক শিক্ষকদের দাবি নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক, আন্দোলন স্থগিত

বাসস
  ১৬ অক্টোবর ২০২৫, ২২:৩৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ডাকা আগামীকাল (শুক্রবার) থেকে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তিন দফা দাবির বিষয়ে আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান এবং সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউল এ কথা জানান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৈঠকে সহকারী শিক্ষকদের সংগঠনগুলোর নেতৃবৃন্দ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে আলোচনার পর সহকারী শিক্ষক সংগঠনগুলো আপাতত তাদের অনশন কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে বলে মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান।

তিনি বলেন, ‘আমরা আশাবাদী যে আগামীকাল থেকে ঘোষিত আমরণ অনশন কর্মসূচি তারা প্রত্যাহার করবে।’

সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রবিউল বলেন, ‘আজ আমাদের সাথে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে শিক্ষক নেতৃবৃন্দের তিনটি মূল দাবি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা আমরা উপলব্ধি করেছি। সেজন্য আমরা আগামীকাল থেকে শুরু হতে যাওয়া আমরণ কর্মসূচি স্থগিত করছি। আশা করছি সরকার দ্রুত এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে।’

নূরে আলম সিদ্দিকী রবিউল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সরকারের সদিচ্ছা থাকলে এই দাবিগুলোর বাস্তবায়ন অচিরেই সম্ভব হবে। তবে প্রতিশ্রুতি পূরণ না হলে আমরা পুনরায় কর্মসূচি ঘোষণা করব।’

প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘আজকের বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এবং অধিদপ্তরের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নয়টি শিক্ষক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।’

তিনি জানান, বৈঠকে মূলত তিনটি দাবি নিয়ে আলোচনা হয়- সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেড থেকে ১১তম গ্রেডে উন্নীতকরণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির সুযোগ সহজতর করা, প্রায় ৩২ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদোন্নতি সম্পর্কিত মামলার দ্রুত নিষ্পত্তি।

মহাপরিচালক বলেন, ‘যেহেতু প্রধান শিক্ষকদের গ্রেড এখন ১০ম গ্রেডে উন্নীত হয়েছে, তাই সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রাপ্য। এই প্রস্তাব আমরা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় ও পে কমিশনের কাছে পাঠিয়েছি। পে কমিশনের চেয়ারম্যান, অর্থসচিব ও মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে তাদের বৈঠকের ব্যবস্থা করা হবে।’

তিনি আরও জানান, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে এবং পে কমিশনের সুপারিশের ভিত্তিতে এটি বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।

পদোন্নতির ক্ষেত্রে প্রাথমিক শিক্ষকদের জন্য বিদ্যমান বিধিমালা আরো সহজতর করা হয়েছে বলে মহাপরিচালক জানান। ‘যাতে যোগ্যতার ভিত্তিতে সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক এবং পরবর্তীতে উপজেলা শিক্ষা অফিসার পর্যন্ত পদোন্নতির সুযোগ তৈরি হয়,’ বলেন তিনি।

আরও পড়ুন

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ করবে ইরাক

৩২ হাজার ৫০০ শিক্ষকের পদোন্নতি সংক্রান্ত মামলার বিষয়ে তিনি বলেন, ‘আদালতে মামলাটির শুনানি হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই রায় পাওয়া যাবে বলে আশা করছি। রায় পাওয়ার সঙ্গে সঙ্গেই পদোন্নতি কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা হবে।’

/অ

  • সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সহকারী শিক্ষক
  • আন্দোলন স্থগিত
এ সম্পর্কিত আরও খবর
প্রাথমিকের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
প্রাথমিকের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯২৬৫ জন উত্তীর্ণ, প্রার্থীদের জন্য ৬ শর্ত
সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৬৯২৬৫ জন উত্তীর্ণ, প্রার্থীদের জন্য ৬ শর্ত
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে মুখ খুলল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ নিয়ে মুখ খুলল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।