দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতের গুজরাটে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সম্মেলনে অংশ নিতে অর্থমন্ত্রী শনিবার (১৫ জুলাই) সকালে ভারতের উদ্দেশে রওনা হয়েছেন বলে অর্থ মন্ত্রণালয়ের পক্ষে থেকে জানানো হয়েছে।
শিল্পোন্নত দেশগুলোর জি-২০ জোটে বাংলাদেশ সদস্য নয়। তবে শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ভারত সদস্য দেশগুলোর বাইরেও বিশ্বের বিভিন্ন অঞ্চলের ৯টি দেশকে ‘গেস্ট কান্ট্রি’ হিসাবে অন্তর্ভুক্ত করেছে। এসব দেশের প্রতিনিধিরা জি-২০ সম্মেলনের বিভিন্ন বৈঠকে অংশ নিবেন। দক্ষিণ এশিয়া অঞ্চলে ‘গেস্ট কান্ট্রি’র মর্যাদা পেয়েছে বাংলাদেশ।
অর্থমন্ত্রী আগামী ১৭ জুলাই এবং ১৮ জুলাই বৈঠকে বর্তমান বিশ্বের অর্থনৈতিক সংকট পরিস্থিতে করণীয় বিষয়ের উপর আলোকপাত করবেন এবং বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি তিনি, বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সংগে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।