দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সেনাবাহিনীর ইনফ্যান্ট্রি রেজিমেন্ট, আর্টিলারি রেজিমেন্ট এবং আর্মি এয়ার ডিফেন্স কোরের রিক্রুট ব্যাচ–২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে (বিআইআরসি) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।
একই দিন চট্টগ্রামের হালিশহরে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলে (এসিএন্ডএস) অনুষ্ঠিত আর্টিলারি রেজিমেন্ট ও আর্মি এয়ার ডিফেন্স কোরের কুচকাওয়াজে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া।
অনুষ্ঠানে নবীন সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন। প্রধান অতিথিরা নবীনদের আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানান এবং দেশমাতৃকার সেবায় আত্মনিয়োগের অনুপ্রেরণা দেন।
অনুষ্ঠান দুটিতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, সৈনিকবৃন্দ, আমন্ত্রিত অতিথি, নবীন সৈনিকদের পরিবারের সদস্য এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমএস/