দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষার বহুনির্বাচনী লিখিত অংশে অংশগ্রহণ করেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন প্রার্থী। এটি মোট আবেদনকারীর ৫৬.৪৯ শতাংশ। এই পরীক্ষায় মোট আবেদন করেছিলেন ৩,১২,৭৫২ জন।
পিএসসি সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার ফল এ সপ্তাহ বা আগামী সপ্তাহে প্রকাশ হতে পারে। মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ২৬ অক্টোবর থেকে।
এর আগে ২১ জুলাই পিএসসি ৪৯তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর আগে সরকারি কলেজের শূন্য পদ পূরণে ১৪, ১৬ ও ২৬তম বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় ৩ হাজার শিক্ষক নিয়োগ করা হয়।
এমএস/