দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত শিক্ষার্থী অপূর্ব পালকে পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম সারাহ ফারজানা হক এই রিমান্ডের আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ অপূর্বের ১০ দিনের রিমান্ড চেয়েছিল, তবে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে। দুর্গাপূজার আগে এমন ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
শুনানিতে অপূর্বের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আদালত তাকে কিছু বলার সুযোগ দিলে অপূর্ব বলেন, ‘আমার পেছনে কেউ নাই। মাঝে মাঝে ভুলে যাই। যখন ঘটনাটা ঘটেছে, তখনকার কিছু মনে নেই।’
রাষ্ট্রপক্ষের আরেক আইনজীবী হারুন অর রশীদ বলেন, ‘এই ঘটনায় দেশের হিন্দু-মুসলমানদের মধ্যে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে। এর পেছনে বড় কোনো গোষ্ঠী জড়িত থাকতে পারে।’
গত ৯ অক্টোবর ভাটারা থানার উপপরিদর্শক চাঁদ মিয়া তদন্ত কর্মকর্তা হিসেবে অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে মঙ্গলবার আসামির উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এমএস/