দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুইদিন পেছানো হলো জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে বুধবারের (১৫ অক্টোবর) পরিবর্তে অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (১৭ অক্টোবর)।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশন সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
এর আগে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, ১৫ অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে। বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে এতে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
কে