দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ইমদাদ ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়েছে, সরকারি চাকরি আইন ২০১৮-এর ৪৫ ধারা মোতাবেক রাজশাহীর বাগমারায় কর্মরত উপ-খাদ্য পরিদর্শক বাচ্চু মিয়াকে জনস্বার্থে অবসরে পাঠানো হয়েছে।
তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করেছে। তিনি বিধি মোতাবেক অবসরজনিত সুবিধাদি পাবেন।
/অ