• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আট মাসে ৮৩ মেয়েশিশু খুন, ধর্ষণের শিকার ৩৯০

দেশ টিভি ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ২০:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ মাসে দেশে ৮৩ জন মেয়েশিশু খুন হয়েছে, যা গত বছরের তুলনায় বেশি। এছাড়া ৩৯০ জন মেয়েশিশু ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক বেশি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে শনিবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ধর্ষণ ও দলবদ্ধ ধর্ষণের শিকার শিশুগুলোর মধ্যে ৪৩ জন সংঘবদ্ধ ধর্ষণ এবং ২৯ জন প্রতিবন্ধী মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণ বা সংঘবদ্ধ ধর্ষণের পর ১৫ জন মেয়েশিশু খুন হয়েছে এবং ৫ জন আত্মহত্যা করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম ৮ মাসে মোট ২২৪ জন এবং ২০২৩ সালে ৪৯৩ জন মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছিল।

এ ছাড়া গত ৮ মাসে ১৩৪ জন মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। ২০২৪ সালের একই সময়ে ৩২ জন মেয়েশিশুকে ধর্ষণের চেষ্টা চালানো হয়েছিল।

এ সময় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, সংগঠনটির নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের পরিচালক নিশাথ সুলতানা বক্তব্য রাখেন।

প্রতিবছর ৩০ সেপ্টেম্বর জাতীয় কন্যাশিশু দিবস উদ্যাপিত হয়ে আসছে। এ বছর সরকার হিন্দু ধর্মাবলম্বীদের বৃহৎ দুর্গাপূজা উপলক্ষে দিবসটি ৮ অক্টোবর উদ্যাপন করার সিদ্ধান্ত নিয়েছে। তাই আগামী ৮ অক্টোবর তারিখে জাতীয় কন্যাশিশু দিবস আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী উদ্যাপন করা হবে। এ বছর কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য- “আমি কন্যাশিশু — স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি”। এর মূল তাৎপর্য হলো, কন্যাশিশুদের আত্মমর্যাদা, দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করা।

আরও পড়ুন

‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ বাস্তবায়নে বাংলাদেশ নৌবাহিনী

‘জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম’ কন্যাশিশু তথা নারীর অবস্থা ও অবস্থানের ইতিবাচক পরিবর্তনে কর্মরত সমমনা সরকারি-বেসরকারি ২০৬টি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মটি ২০০২ সাল থেকে কন্যাশিশু ও নারীর অধিকার সুরক্ষাসহ নানা বিষয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

/অ

  • মেয়েশিশু
  • ধর্ষণের শিকার
  • জাতীয় কন্যাশিশু দিবস
  • জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম
এ সম্পর্কিত আরও খবর
নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার
নদী থেকে পানি আনতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার, অভিযুক্ত গ্রেপ্তার
ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে
ধর্ষণের শিকার প্রতিবন্ধী কিশোরীর সন্তান প্রসব, অভিযুক্ত যুবক কারাগারে
প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসচালকের ধর্ষণের শিকার স্কুলছাত্রী
প্রেমিকের সঙ্গে বেড়াতে এসে বাসচালকের ধর্ষণের শিকার স্কুলছাত্রী
জামিনে এসে ধর্ষণের শিকার নারীকে মারধর করে চুল কেটে দিলেন আসামি!
জামিনে এসে ধর্ষণের শিকার নারীকে মারধর করে চুল কেটে দিলেন আসামি!
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।