দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বাজারে স্বর্ণের দাম নতুন করে বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভরিপ্রতি ২ হাজার ৪১৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৫ হাজার ৩৮৪ টাকা।
বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয় এবং নতুন দর কার্যকর হয়েছে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে। ফলে আজ শুক্রবার (৩ অক্টোবর) বাজারে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামেই।
বাজারদর অনুযায়ী স্বর্ণের বর্তমান দাম:
২২ ক্যারেট: ভরিপ্রতি ১,৯৫,৩৮৪ টাকা
২১ ক্যারেট: ভরিপ্রতি ১,৮৬,৪৯৬ টাকা
১৮ ক্যারেট: ভরিপ্রতি ১,৫৯,৮৫৫ টাকা
সনাতন পদ্ধতি: ভরিপ্রতি ১,৩২,৭২৫ টাকা
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে। তবে গহনা কেনার সময় গ্রাহকদের স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুসের নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি বাড়তেও পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
জে আই/ আরএ