দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইলিশের দাম কমাতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন মৎস্য প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি জানান, প্রাকৃতিক এবং মানবসৃষ্ট কারণে, ইলিশের উৎপাদন কমছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা ফরিদা আখতার জানান, পূজা উপলক্ষে এ বছর এখন পর্যন্ত ভারতে রপ্তানি করা হয়েছে ১০৩ টন ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে সাড়ে ১২ ডলার। সে হিসাবে রপ্তানি মূল্য দাঁড়ায় ১৫ কোটি ৭৭ লাখ টাকা।
আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ আহরণ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করার কথাও জানান উপদেষ্টা। এ সময়ে ৩৭ জেলার ১৬৫টি উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে ভিজিএফের চাল দেওয়া হবে। উপদেষ্টা বলেন, এ কার্যক্রমে সাড়ে ১৫ হাজার টন চাল বরাদ্দ দেওয়া হবে।
আরএ