দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে একজন পথচারীর চুল ও চুলের জট জোরপূর্বক কেটে দিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এমনটা দেখা যায়। এদিকে এ ঘটনায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) গভীর উদ্বেগ প্রকাশ করে দায়ীদের দ্রুত চিহিৃত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আসকের সিনিয়র সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবিরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
বিবৃতিতে আসক জানায়, প্রকাশ্যে জোর করে চুল কেটে দেওয়া কেবল ব্যক্তির মৌলিক অধিকার ও স্বাধীনতার লঙ্ঘন নয়, এটি তার মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের ঘটনা সমাজে ভীতি, আতঙ্ক ও নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করছে।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩১ অনুযায়ী, প্রতিটি নাগরিককে আইনের আশ্রয়ে মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকার দিয়েছে। অনুচ্ছেদ ৩২ অনুযায়ী, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে এবং অনুচ্ছেদ ৩৫ এ কারও প্রতি নিষ্ঠুর, অমানবিক বা অবমাননাকর আচরণ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
আসক মনে করে, এই ধরনের ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা ও মানবাধিকারের নীতির পরিপন্থী। তাই দায়ীদের দ্রুত চিহিৃত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। পাশাপাশি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে আর কোনো নাগরিক যেন এমন অপমানজনক ও বেআইনি আচরণের শিকার না হন।
/অ