দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়াকে বই ও নৌকা উপহার দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে সাক্ষাৎ শেষে আইনমন্ত্রী তাকে এসব উপহার দেন।
এদিন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করেন উজরা জেয়া। পরে এ সাক্ষাৎ নিয়ে একটি টুইটও করেন তিনি।
উজরা জয়া তার টুইটে লেখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতার প্রশংসা করে যুক্তরাষ্ট্র।
মঙ্গলবার (১১ জুলাই) ৪ দিনের সফরে দিল্লি থেকে ঢাকায় আসেন উজরা জেয়া।