দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে বিএনপি নেতা ফজলুর রহমানের মন্তব্য অবমাননাকর অভিহিত করে তীব্র নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পাশাপাশি ফজলুর রহমানের বক্তব্যের বিষয়ে বিএনপিকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন তারা।
ফজলুর রহমানের অবমাননাকর ও বর্ণবাদী বক্তব্যের বিরুদ্ধে রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধন করেন ঢাবি শিক্ষার্থীরা।
এ সময় ডাকসুর সদস্য রায়হান উদ্দিন বলেন, যে বিএনপিকে প্রতিনিধিত্ব করে ফজলুর রহমান সেই বিএনপি ক্ষমতায় আসলে কী হতে পারে সেটি ভাবতে হবে। বিএনপি যদি মনে করে ফজলুর রহমানের বক্তব্য তার ব্যক্তিগত তা হবে না। ফজলুর বক্তব্যের বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। বিএনপির ভেতরে ঘাপটি মেরে বসে থাকা স্বৈরাচারের বিষয়ে তাদের অবস্থান জানাতে হবে।
ডাকসু সদস্য শাহীনুর রহমান বলেন, ‘শেখ হাসিনা যে পথে গেছে আপনাদের সে পথে পাঠাতে বেশিক্ষণ লাগবে না। বিভাজান তৈরির চেষ্টা করবেন না।’
সূর্য সেন হল ভিপি আজিজুল হক বলেন, ফজলুর রহমানকে মানসিক চিকিৎসার আওতায় আানতে বিএনপির প্রতি আহ্বান জানাচ্ছি। ফজলুর রহমানের মন্তব্যে নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুও।
রোববার (২১ সেপ্টেম্বর) ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফজলুর রহমানকে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বিভেদমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে ডাকসু নির্বাচন প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, ‘এটা কোনো ডাকসু ইলেকশন না। হাটহাজারী মাদরাসায় যত ছাত্র আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার কাছাকাছি ছাত্র আছে। এটা সিনিয়র মাদরাসার একটা ইলেকশন। এই সর্বনাশটা করে গেছেন শেখ হাসিনা নিজে। কাজেই মাদরাসার ছেলেগুলো আলিম পাস করে ঢাকা ইউনিভার্সিটিতে দলে দলে এসে ভর্তি হচ্ছে। আর স্কুল-কলেজে যারা পড়ে তারা পেছনে চলে যাচ্ছে।’
কে