দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক অ্যাটর্নি জেনারেল ও বর্ষীয়ান আইনজীবী সালাউদ্দীন আহমেদ রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স প্রায় ৭৭ বছর।
রোববার (২১ সেপ্টেম্বর) ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সালাউদ্দীন আহমেদ ২০০৮ সালের ২০ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের সময় অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন এবং ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭ সালের ১৩ ফেব্রুয়ারি থেকে তিনি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন (১৯৭৮) এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম ডিগ্রি লাভ করেন (১৯৮৪)। আইন পেশায় তিনি ১৯৮০ সালে যোগদান করেন, ১৯৮২ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আইন পেশায় যোগদানের আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটে শিক্ষকতা করেছেন।
জে আই/কে