দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এসওপি অনুসরণ না করায় মোহাম্মদপুর জোনের প্রত্যাহার হওয়া ৩ পুলিশ কর্মকর্তা বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘ডিএমপির মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইনশৃংখলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্মবন্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট এসওপি দ্বারা নির্ধারিত হয়।’

পোস্টে আরও বলা হয়, ‘সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সকলে একইসঙ্গে তা পান না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তাগণ এসওপি অনুসরণ করেননি, সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।’
এর আগে রাজধানীর মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) পরিদর্শক (অপারেশন) ও ডিউটি অফিসারসহ তিনজনকে প্রশাসনিক কারণ দেখিয়ে প্রত্যাহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে ডিএমপির এক আদেশে প্রশাসনিক কারণে এসিকে ডিএমপি সদরদপ্তরে, ইন্সপেক্টর (অপারেশনস) ও ডিউটি অফিসারকে কেন্দ্রীয় রিজার্ভ অফিসে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— জোনের সহকারী কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম এবং ডিউটি অফিসার এস আই মাসুদুর রহমান।
/অ