দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ভাঙচুর চালানো অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ বলেছেন, বিষয়টি আদালতে গেছে। সেখান থেকে যে সিদ্ধান্ত আসবে সেটা আমরা বাস্তবায়ন করব।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার আহমেদ।
আইনের সাত ধারায় বলা আছে, মামলা গ্রহণযোগ্য হবে না। এখন রিট করা তো মৌলিক অধিকার বলে যোগ করেন ইসি সচিব।
তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে ১৪টি রিট হয়রছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।
আখতার আহমেদ আরও বলেন, কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে, সেটা পরে জানা হবে।
ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন। দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তুলে জানাবো।
তিনি বলেন, সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।
এফএইচ/