দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন এবং স্ত্রীকে নির্যাতনের অভিযোগে জ্যেষ্ঠ সহকারী সচিব এরশাদ উদ্দিনের বেতন কমেছে। তিনি বর্তমানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের উপ-পরিচালক পদে কর্মরত আছেন।
বুধবার (১২ জুলাই) ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এতে বলা হয়, প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া গেছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে এরশাদ উদ্দিনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। একই বিধিমালার অনুযায়ী তাকে আগামী দুই বছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমন করা হয়। অর্থাৎ তিনি ষষ্ঠ গ্রেডের বেতন স্কেলের নিম্নতম ধাপ ৩৫ হাজার ৫০০ টাকা মূল বেতন পাবেন।
প্রজ্ঞাপনে এই অবনমনকে লঘুদণ্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। এতে জানানো হয়, দণ্ডের মেয়াদ শেষ হওয়ার পর তিনি স্বয়ংক্রিয়ভাবে বর্তমানে প্রাপ্ত বেতন ধাপে ফিরে যাবেন। তবে তিনি বকেয়া কোনো আর্থিক সুবিধা পাবেন না।
মন্ত্রণালয় সূত্র বলছে, ষষ্ঠ গ্রেডে এরশাদ উদ্দিন এখন মূল বেতন পান ৫২ হাজার ৪৮০ টাকা। নিম্নতম ধাপে সেটি কমে হবে ৩৫ হাজার ৫০০ টাকা। সে হিসাবে তার মূল বেতন কমবে ১৬ হাজার ৯৮০ টাকা।
এ বছর মার্চে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন।
সেখানে বলা হয়, এরশাদ উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আগামী দুবছরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত থাকবেন বিসিএস ৩৩তম ব্যাচের এ কর্মকর্তা।