দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাসপোর্ট ছাড়াই জেদ্দায় ফ্লাইট পরিচালনা করায় সৌদি ইমিগ্রেশনে আটক হন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমান। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর এই পাইলট পাসপোর্ট ছাড়া ফ্লাই করায় মঙ্গলবার (১৬ মঙ্গলবার) রাতে জেদ্দা বিমানবন্দরে আটক হন।
বিমান সূত্রে জানা গেছে, ইমিগ্রেশনের জিজ্ঞাসাবাদের পর তাকে বুধবার সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে হোটেলে নেওয়া হয়। পরে সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এর আগেও বিমানে এ ধরনের ঘটনা ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক ফ্লাইট পরিচালনার সময় ক্যাপ্টেন ফজল মাহমুদ পাসপোর্ট ছাড়া দোহায় পৌঁছে সেখানে আটকে পড়েন।
তাকে দোহা বিমানবন্দরের বাইরে যেতে দেওয়া হয়নি এবং পরে তিনি অন্য একটি ফ্লাইটে দেশে ফেরেন।
এ ছাড়া চলতি বছরের ৩১ জানুয়ারি ক্যাপ্টেন এনাম মেয়াদোত্তীর্ণ আইডি কার্ড নিয়ে ঢাকা-লন্ডন রুটে ফ্লাইট পরিচালনা করায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে আটক হন। পরে তাকে টিকিট কেটে দেশে ফেরত পাঠানো হয়।
এফএইচ/