দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখিয়েছে চীন। এ জন্য প্রাথমিকভাবে ৫৫ কোটি ডলার ঋণ চাওয়া হয়েছে বেইজিংয়ের কাছে। এরই অংশ হিসেবে চলতি বছরের শেষ দিকে প্রকল্প যাচাই করতে ঢাকায় আসছে চীনের একটি কারিগরি বিশেষজ্ঞ দল।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রায় এক ঘণ্টার বৈঠকে রাষ্ট্রদূত বলেন, তিস্তা প্রকল্পে বেইজিংও খুবই আগ্রহী, আর ঋণ বিষয়েও তারা ইতিবাচক।
বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক চীন সফরের সিদ্ধান্ত বাস্তবায়ন, হাসপাতাল নির্মাণসহ অন্যান্য প্রকল্প এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈশ্বিক সুশাসন উদ্যোগ (জিজিআই) নিয়েও আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পানিসম্পদ মন্ত্রণালয় ইতিমধ্যেই প্রকল্পটি এগিয়ে নিতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও পরিকল্পনা কমিশনের সঙ্গে কাজ করছে। গত জুলাইয়ে ইআরডি চীনা দূতাবাসে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে ৫৫ কোটি ডলার ঋণ চায়।
তিস্তা প্রকল্পের প্রথম ধাপে ব্যয় ধরা হয়েছে ৭৫ কোটি ডলার। এর মধ্যে ৫৫ কোটি ডলার আসবে চীনের ঋণ থেকে, বাকিটা সরকারি অর্থায়নে। ২০২৬ সালে কাজ শুরু হয়ে ২০২৯ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে প্রকল্পে আগ্রহ দেখিয়েছিল ভারতও। তবে বর্তমান অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে আর্থিক চুক্তি এগিয়ে নিতে চায়। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নদীর উৎপত্তিস্থল চীনে হওয়ায় তাদের সংশ্লিষ্টতা থাকলে পানির প্রবাহ স্বাভাবিক রাখার আলোচনায় বাংলাদেশের বাড়তি সুযোগ তৈরি হবে।
এমএস/