দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকদের (ডিসি) প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে কক্সবাজারে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
কক্সবাজারের ডিসি মোহাম্মদ সালাহ্উদ্দিনকে জাতীয় বেতন কমিশনে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনের জন্য অর্থ বিভাগে পদায়ন করা হয়েছে। সালাউদ্দিনের পদায়নে কক্সবাজার নতুন ডিসি হিসেবে পেল জাতীয় বেতন কমিশনের চেয়ারম্যানের একান্ত সচিব মো. আ. মান্নানকে। তিনি ২৭তম বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব পদে বদলি করা হয়েছে।
সোমবার সন্ধ্যা পৌনে ৭টা পর্যন্ত মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়নি।
ডিসি পদে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। কক্সবাজার, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জে ডিসির দায়িত্বে থাকা ২৪তম বিসিএস ব্যাচের তিন কর্মকর্তা যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন। এজন্য তাদের প্রত্যাহার করে মন্ত্রণায়ে পদায়ন করেছে সরকার।
এফএইচ/