দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী জাতীয় নির্বাচন বিঘ্নিত করতে অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুতের কর্মীরা। গোয়েন্দা প্রতিবেদনে এমন তথ্য ওঠে আসলেও মন্ত্রণালয় তা মনে করে না। তবে কর্মীরা কাজে না ফিরলে সেটি সত্য বলে ধরে নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, অযৌক্তিকভাবে গণছুটি নিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যক্রম ব্যাহত করার চেষ্টা সরকার মেনে নেবে না। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ‘পল্লী বিদ্যুৎ একটি অত্যাবশ্যকীয় সেবা। সংশ্লিষ্ট সবাইকে দ্রুত কাজে যোগ দিতে হবে। ছুটিতে থাকলে আলোচনায় বসা সম্ভব নয়। কাজে যোগ দিলেই যে কোনো সময় আলোচনায় বসা যাবে।’
ফাওজুল কবির খান জানান, পল্লী বিদ্যুৎ সমিতির কেনাকাটায় দুর্নীতি অনুসন্ধানে সাবেক সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য চাকরি বিধিমালা প্রণয়নের নির্দেশ দেয়া হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অনেককে কাজে যোগ দিতে বাধা দেয়া হচ্ছে। যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এরইমধ্যে তিনটি জিডি করা হয়েছে। সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, দুর্বলতা ভাবলে ভুল হবে।’
এফএইচ/