• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঢাকায় মার্কিন প্রতিনিধি দল

দেশ টিভি ডেস্ক
  ১১ জুলাই ২০২৩, ১৯:২৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চার দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় একটি প্রতিনিধিদল নিয়ে ঢাকায় এসেছেন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করে‌ছেন।

সফরে মার্কিন প্রতিনিধিদল গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, মানবপাচার, বাণিজ্য এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উজরা সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার এশিয়া দপ্তরের উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কৌর।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, উজরার সফরে ঢাকার পক্ষ থেকে শ্রম অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রগতি, নির্বাচন নিয়ে প্রস্তুতি, র‌্যাবের নিষেধাজ্ঞা ও রোহিঙ্গা সমস্যা মূল ফোকাসে থাকার আভাস রয়েছে। অন্যদিকে ওয়াশিংটন গণতন্ত্র, নির্বাচন, মানবাধিকার, শ্রম সমস্যা, ডিজিটাল নিরাপত্তা আইন, মানবপাচারে গুরুত্ব দেবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সফরের দ্বিতীয় দিন বুধবার (১২ জুলাই) দিনব্যাপী মার্কিন দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। পরদিন দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া মূল বৈঠকটি হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গেও বৈঠক করবেন উজরার নেতৃত্বাধীন মার্কিন দলটি।

এর বাইরে মার্কিন দলটি সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে নিজস্ব ব্যবস্থাপনায় সাক্ষাৎ করার কথা রয়েছে।

উজরা জেয়ার ভারত ও বাংলাদেশ সফর নিয়ে গত শনিবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সফর নিয়ে পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ৮ থেকে ১৪ জুলাই ভারত ও বাংলাদেশে সফর করবেন। তিনি বাংলাদেশে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম সমস্যা, মানবাধিকার, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করবেন।

এদিকে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফর নির্বাচনকেন্দ্রিক নয়। এ সফরের সময় অনেক বিষয় নিয়ে আলোচনা হবে। তার মধ্যে নির্বাচনের প্রসঙ্গও আসতে পারে।

জেয়ার চার দিনের সফরসঙ্গী দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু চলতি বছরের জানুয়ারির পর দ্বিতীয় দফায় ঢাকা সফর হতে যাচ্ছে। উজরার নেতৃত্ব শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে মার্কিন দলটি। তবে বাড়তি কয়েকঘণ্টা ডোনাল্ড লু’র ঢাকায় থাকার কথা রয়েছে।

  • মার্কিন দূতাবাস
  • নির্বাচন
  • রোহিঙ্গা
এ সম্পর্কিত আরও খবর
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
জাফরউল্যাহ তৃতীয়বারের মতো নৌকা ডুবাইতে যাচ্ছেন: নিক্সন
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
খালি ফোন দেবেন, নিজে এসে ভাতা কার্ড দেব: মাহি
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
রোহিঙ্গাদের খাদ্য রেশন ৮ থেকে বাড়িয়ে ১০ ডলার
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
নির্বাচনে ২২ সদস্যের মনিটরিং সেল গঠন করল ইসি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।