দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৮ মিনিট থেকে সাড়ে ৯টা পর্যন্ত এ বৈঠক চলে। সচিবের কার্যালয়েই এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) এক সপ্তাহের সফরে বাংলাদেশে আসেন পিটার হাস। সফরের অংশ হিসেবে তিনি বুধবার (৩ সেপ্টেম্বর) কক্সবাজারে গিয়ে রাতে ঢাকায় ফেরেন।
গত ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের বছরপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফরে যান। সেসময় গুঞ্জন ওঠে, তারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ একাধিক শীর্ষ নেতার উপস্থিতির কথা শোনা যায়। এনিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়। তবে ওয়াশিংটনভিত্তিক সূত্রগুলো জানায়, তখন পিটার হাস যুক্তরাষ্ট্রেই অবস্থান করছিলেন।
তবে এপ্রিল মাসেও ঢাকা সফরে এসে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়েছিলেন। সেই সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও দেখা করেছিলেন পিটার হাস। সবশেষ এবার ঢাকায় এসে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করলেন পিটার হাস। তার এই সফর ও বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।
এফএইচ/