দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
রোববার (৩১ আগস্ট) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশান অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এসময় নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে কাজ চলছে বলেও জানান ইসি সচিব।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য সব শ্রেণির অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম এবং প্রতিবন্ধী ভোটারদের ভোটদানের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যাগ নেওয়া হচ্ছে। এছাড়া এবারের নির্বাচনে প্রবাসী ও জেলাখানার বন্দিরা ভোট দিতে পারবেন।
মোহাম্মদ সানাউল্লাহ বলেন, বিগত দিনে মানুষ নির্বাচনই ভুলে গিয়েছিল। সেই পরিবেশও ফিরিয়ে আনতে কাজ করছে নির্বাচন কমিশন।
এফএইচ/