দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্ঞান ও অভিজ্ঞতা ভাগাভাগি করার মানসিকতা কম থাকায় দেশের স্বাস্থ্য খাত এখনও স্বনির্ভর হতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ আবু সাইদ কনভেনশন হলে বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, আমাদের দেশের প্রতিযোগিতামূলক পরিবেশ আমাদেরকে কেবল একে অপরের সঙ্গে প্রতিযোগিতায় লিপ্ত করে। এক্ষেত্রে অধ্যাপক ডা. ইব্রাহিম ছিলেন অনন্য। নিজ হাতে বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক জেনারেল হাসপাতালের মতো পৃথিবীর সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা দানকারী অলাভজনক প্রতিষ্ঠান সৃষ্টি করে গেছেন। হাসপাতালের টিমগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা গড়ে তোলার জন্য এ ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজন আছে বলেও মন্তব্য করেন তিনি।
নবনির্বাচিত কমিটিকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেন বারডেম অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অধ্যাপক ডা. নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বারডেম জেনারেল হাসপাতালের মহাপরিচালক অধ্যাপক ডা. মির্জা মাহবুবুল হাসান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, সিনিয়র সচিব মো. সাইদুর রহমান এবং সচিব মো. কামাল উদ্দিন।
আরএ