দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।
মঙ্গলবার (১১ জুলাই) সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এই বৈঠক হয়।
এ সময় উপস্থিতিত ছিলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এবং আরও দুই নির্বাচন কমিশনার।
বৈঠক শেষে সফররত ইইউ প্রতিনিধি দলের প্রধান জ্যেষ্ঠ নির্বাচন বিশেষজ্ঞ রিকার্ডো চিলেরি সাংবাদিকদের বলেন, নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যালোচনায় দুই সপ্তাহের জন্য আমরা এখানে এসেছি। পর্যালোচনা শেষে ইইউর উচ্চ পদস্ত কর্মকর্তাদের জানাবো।
তারপর পর্যবেক্ষণ প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত হবে। আমাদের কোনো মিডিয়া প্রফাইল নেই, তাই কোনো প্রশ্ন নিচ্ছি না। গত রোববার (৯ জুলাই) ভোরে ইইউ প্রতিনিধিদল ঢাকায় আসার পর সফরের প্রথম দিনে বেশ কয়েকজন কূটনীতিকের সঙ্গে মতবিনিময় করে। সফরের দ্বিতীয় দিন (সোমবার) আওয়ামী লীগের প্রতিনিধিদল, মানবাধিকার কমিশন, বাংলাদেশ পুলিশ ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দলটি।
নির্বাচন কমিশনের আমন্ত্রণে আসা আগামী ২৩ জুলাই পর্যন্ত ইইউ প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর কার্যালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে করবে।