দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষ্যগ্রহণের জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারিক প্যানেলের নেতৃত্ব দেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী। অন্যান্য সদস্যরা হলেন- অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষে সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যার দুটি ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিওতে ছেলে হত্যার দৃশ্য দেখে কাঁদেন শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন। তিনি মামলায় সাক্ষ্য দেবেন বলে জানিয়েছেন প্রসিকিউশন সূত্র।
এদিন সকালে মামলার ছয় আসামিকে কারাগার থেকে প্রিজনভ্যানে হাজির করা হয়।
তারা হলেন, এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।
আগামী বিচার কার্যক্রমে প্রক্রিয়া অনুযায়ী পলাতক ২৬ আসামির পক্ষে সরকার চারজন আইনজীবী নিয়োগ দিয়েছেন। এর মধ্যে কয়েকজন পলাতক আসামির হয়ে শুনানি করেছেন সুজাত মিয়া, মামুনুর রশীদ, ইশরাত জাহান ও শহিদুল ইসলাম। কিছু আসামি ও তাদের আইনজীবী নিজেদের অব্যাহতি চেয়েছেন।
মামলার আনুষ্ঠানিক অভিযোগ ৩০ জুন আমলে নেওয়া হয় এবং তদন্ত প্রতিবেদন ২৪ জুন জমা দেওয়া হয়। ৬ আগস্ট ট্রাইব্যুনাল ৩০ আসামির বিরুদ্ধে ফর্মাল চার্জ গঠন করে এবং বিচার শুরুর নির্দেশ দেয়।
জে আই/ আরএ