দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত ২৬ আগস্ট ২০২৫ তারিখে আরটিভি, দেশ টিভি, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে পুলিশ কর্মকর্তা নিহার রঞ্জন হাওলাদারের বিষয়ে অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে।
আরটিভিসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদ (প্রতিবেদনে) বলা হয়েছে, “প্রায় সাত লাখ টাকার ধার পরিশোধ না করায় পদ কেড়ে নেওয়া হয়েছে নিহার রঞ্জন হাওলাদার নামে এক পুলিশ কর্মকর্তার। পুলিশের বিশেষ শাখার (এসবি) এসপি ছিলেন তিনি। শাস্তির অংশ হিসেবে তার এ পদ কেড়ে নিয়ে তাকে অতিরিক্ত এসপি করা হয়েছে।”
কিন্তু প্রকৃত সত্য হচ্ছে- ধার পরিশোধ না করায় তার পদ অবনমন করা হয়নি বা পদ কেড়ে নেওয়া হয়নি। চাকরি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধে নিহার রঞ্জন হাওলাদারের নামে তিনটি বিভাগীয় মামলা রুজু করা হয় এবং সেসব মামলায় তিনি অভিযুক্ত হন। যার একটি হচ্ছে ধার পরিশোধ না করা- যেটিতে যথাযথ বিধি প্রতিপালনপূর্বক তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালার ৩(খ) বিধি অনুসারে অসদাচরণের অভিযোগে একই বিধিমালার ৪(২)-এর উপবিধি (১) (ক) অনুসারে তাকে তিরস্কার দণ্ড প্রদান করা হয়। গত ২১ আগস্ট ২০২৫ তারিখে ২৪০নং স্মারকমূলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তিরস্কার দণ্ড প্রদান করা হয়।
আরেকটি বিভাগীয় মামলায় নিহার রঞ্জন হাওলাদারকে গত ২২ জুন ২০২৩ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তৎকালীন সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান, বিপিএএ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ০৩ (তিন) বৎসরের জন্য ‘নিম্নপদে অবনমিতকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর একটি (তৃতীয়) বিভাগীয় মামলায় তার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের মাধ্যমে প্রমাণিত হওয়ায় গত ২০২৪ সালের ০৮ ডিসেম্বর তারিখের ২১৭নং স্মারকমূলে তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৪(২) এর উপ-বিধি (১) (ঘ) অনুযায়ী তাকে ‘০১ (এক) বৎসরের জন্য বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিতকরণ’-এর দণ্ড প্রদান এবং ভবিষ্যতে এই বেতন সমন্বয় করা হবে না মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়।
উপরিউক্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে এটা যুক্তিসঙ্গতভাবে প্রতীয়মান হয় যে আরটিভি, দেশটিভি, দৈনিক ইত্তেফাক, দৈনিক কালের কণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের অনলাইন নিউজ পোর্টালসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত সংবাদটি অসত্য ও বিভ্রান্তিকর- যা মোটেই কাম্য নয়। উপরোল্লিখিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে “প্রতিবাদলিপিটি” হুবহু প্রকাশের জন্য অনুরোধ করা যাচ্ছে।
আরএ