দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নুরুল আয়ুব চৌধুরী (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থেকে ৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জুতার বাক্সে করে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন তিনি।
সোমবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০ টার দিকের বিমান বাংলাদেশের একটা ফ্লাইটের যাত্রী ছিলেন আয়ুব।
পরে বিমানবন্দরের স্ক্যানিং মেশিনে চেকিংয়ের সময় তার হাতে থাকা জুতার বাক্সে ইয়াবা থাকার তথ্য পাওয়া যায়।
আটক নুরুল আয়ুব চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চুন্না পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম চৌধুরীর ছেলে। পেশায় তিনি ডিস ক্যাবল ব্যবসায়ী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা হাসান জানান, আজ (সোমবার) সকাল সাড়ে ১০ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের (বিজি-৪৩৪) যাত্রী ছিলেন নুরুল আয়ুব। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে দায়িত্বরত এনএসআই ও বিমানবন্দরের গোয়েন্দারা তাকে তল্লাশির সিদ্ধান্ত নেন। তল্লাশির সময় হাতে থাকা জুতার বাক্সের ভেতর ইয়াবা দেখতে পান। পরে তা গণনা করে ৯ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।