দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উদীয়মান পাঁচটি অর্থনীতির দেশের সমন্বয়ে গঠিত জোট ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার জোহানেন্সবার্গে অনুষ্ঠেয় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও সাউথ আফ্রিকাকে নিয়ে গঠিত ৫ দেশীয় এ জোটের সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
রোববার (৯ জুলাই) সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এর আগে, গত জুন মাসে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় অনুষ্ঠিত আইএলও সম্মেলনে যোগদানকালে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। ওই বৈঠকে প্রধানমন্ত্রীকে ব্রিকসের সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়। বাংলাদেশসহ ৮টি দেশকে ওই সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুহম্মদ ফারুক খান বলেন, জেনেভায় সফরের সময় প্রধানমন্ত্রীকে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি ব্রিকসের জোহানেন্সবার্গের সম্মেলনে আমন্ত্রণ করেছেন। ইতোমধ্যে আমরা আমন্ত্রণপত্র পেয়েছি। আজকের বৈঠকে নিশ্চিত হয়েছি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী যাবেন কি না চূড়ান্তভাবে জানানো হয়নি। আমার মনে হয় যাবেন।