দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার কেরানীগঞ্জে রাজউকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ের ১৫ জন গাড়িচালকের নামে দেওয়া প্লট বরাদ্দ বাতিল করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিধিমালার ব্যত্যয় করে নিয়মবহির্ভূতভাবে তাদেরকে মোট ৫১ কাঠার প্লট দেওয়া হয়েছিল।
বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নুরুল আমিনের স্বাক্ষরিত চিঠিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে এসব প্লট বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
যাদের প্লট বাতিল করা হয়েছে—গাড়িচালক মো. বোরহান উদ্দিন ও মো. বেলাল হোসেনের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. সাইফুল ইসলাম ও মো. সফিকুল ইসলামের বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মতিউর রহমান ও মো. নুর হোসেন ব্যাপারীর নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মাহবুব হোসেন ও মো. শাহীনের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. মিজানুর রহমান ও মো. বাচ্চু হাওলাদারের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট; গাড়িচালক মো. নুরুল ইসলাম ও মো. রাজন মাদবরের নামে বরাদ্দ করা তিন কাঠার প্লট এবং গাড়িচালক মো. নুরুল আলম, মো. নুর নবী ও মো. শাহীনের নামে বরাদ্দ করা পাঁচ কাঠার প্লট।
রাউজকের ঝিলমিল আবাসিক প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের ১৫ গাড়িচালকের নামে নিয়মবহির্ভূতভাবে প্লট বরাদ্দের বিষয়ে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে গঠিত দুটি তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।
দাখিল করা প্রতিবেদনে দেখা যায় যে, আলোচ্য আবেদনকারীরা ঝিলমিল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন না করেও সাবেক প্রধানমন্ত্রীর দপ্তরের লিখিত নির্দেশনা অনুযায়ী ঝিলমিল আবাসিক প্রকল্পে নির্ধারিত কোটার সীমা অতিক্রম ও বিধিমালার ব্যত্যয় করে নিয়ম বহির্ভূতভাবে তাঁদের নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। দুটি তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে আলোচ্য ১৫ জন গাড়িচালকের নামে প্রদত্ত সাময়িক বরাদ্দের আদেশ বাতিলের সুপারিশ করা হয়েছে।
এফএইচ/