দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপান গার্ডেন সিটির কয়েকটি ভবনের বেজমেন্টে এডিস মশার লার্ভা পাওয়ার পর ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, জাপান গার্ডেন সিটি এখন মশার গার্ডেন সিটি। এটি মৃত্যুকূপে পরিণত হয়েছে।
শনিবার (৮ জুলাই) ঢাকার মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটিতে ডেঙ্গু প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। মেয়র আতিকুল ইসলামও আছেন সেখানে।
অভিযানের শুরুতে জাপান গার্ডেন সিটির ১ নম্বর ভবনের বেজমেন্টে যান মেয়র আতিক। সেখানে একটি জায়গায় স্তূপ করা ময়লা, ডাবের খোসা এবং পানি জমে থাকতে দেখা যায়। এরপর তিনি জাপান গার্ডেন সিটির ৬ নম্বর ভবনের পেছনে নির্মাণাধীন একটি ভবনের বেজমেন্টে যান। সেখানে জমে থাকা পানিতে প্রচুর এডিস মশার লার্ভা পাওয়া যায়। ৭ নম্বর ভবনের বেজমেন্টে গিয়েও আরও বেশি পরিমাণে এডিস মশার লার্ভা পাওয়া যায়।
এরপর জাপান গার্ডেন সিটির কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীদুল ইসলামে জরিমানা করা হয়। তিনি জরিমানা দিতে অস্বীকৃতি জানান। পরে আদাবর থানার পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। ডিএনসিসির ৩০ নাম্বার ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাসির উদ্দিন মাহমুদ এ জরিমানা করেন।
প্রসঙ্গত, জাপান গার্ডেন সিটিতে ২৭টি ভবনে ১ হাজার ৭০০টি ফ্ল্যাট আছে। ভবনগুলোয় প্রায় ১০ হাজার মানুষ বসবাস করেন।