• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরে গেলে বিপর্যয় নেমে আসবে: উপদেষ্টা ফারুকী

নিজস্ব প্রতিবেদক
  ০২ আগস্ট ২০২৫, ১৯:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে লালন, পালন এবং ধারণ করতে এ অভ্যুত্থানের সকল শক্তির ঐক্যকে অটুট রাখতে হবে। বিভেদ, বিদ্বেষ কিংবা বৈষম্যের সৃষ্টি হলে তা ফ্যাসিবাদের ফিরে আসার উপলক্ষ তৈরি করতে পারে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ঘিরে একটি কালচারাল ন্যারেটিভ তৈরি করতে হবে, যা এর প্রেক্ষাপট, প্রয়োজনীয়তা ও প্রাসঙ্গিকতাকে অমলিন ও অটুট রাখার পাশাপাশি বাংলাদেশের মানুষের মনন ও বোধকে ঘিরে একটি সাংস্কৃতিক ধারার নির্মাণ করবে।

ফারুকী বলেন, জুলাই অভ্যুত্থান নিয়ে তার মন্ত্রণালয় অনেক কাজই করেছে। ধীরে ধীরে এসব কাজ দৃশ্যমান হবে। জুলাইয়ের আদর্শ কীভাবে আগামীর প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া যায় নতুন সংস্কৃতিমন্ত্রীর জন্য তার একটা রোডম্যাপ প্রস্তুত করে যাবেন তিনি।

শনিবার দুপুরে বাংলা একাডেমির শামসুর রহমান মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের সংগঠন ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’র বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের মুখমাত্র ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন শহীদ শাহরিয়ার খান আনাসের মা সানজিদা খান দিপ্তী ও বাবা সাহরিয়া খান পলাশ।

স্বাগত বক্তব্য রাখেন বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের আহ্বায়ক কবি আবিদ আজম।

বিশিষ্ট গীতিকবি শহীদুল্লাহ ফরায়জীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কবি শান্তা মারিয়া বলেন, এখনো স্বৈরাচারের দোসরেরা নানা ন্যারেটিভস ছড়াচ্ছে। মানুষের মন মগজ থেকে ফ্যাসিবাদী চিন্তা চেতনা দূর করতে হবে।

জাতীয়তাবাদি লেখক ফোরামের সভাপতি কবি শাহীন রেজা বলেন, জনতার বিপ্লব কখনো ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই ইতিহাস অবশ্যই লালন করতে হবে।

কবি জাকির আবু জাফর বলেন, জুলাই অভ্যুত্থানের মূল চেতনা থেকে সরে গেছে বর্তমান ক্ষমতাসীনরা।

অনুষ্ঠানে জুলাইয়ের স্মৃতিচারণের পাশাপাশি কবিতা পাঠ করেন কবি বকুল আশরাফ, ড. কাজল রশীদ শাহিদ, কবি মাহফুজা অনন্যা, কবি মনসুর আজিজ, প্রাবন্ধিক মোহাম্মদ জসিম উদ্দীন, ছড়াকার মামুন সারওয়ার, কবি ও সাংবাদিক ফারজানা ববি, রাইয়ান জহির ও কবি মনসুর আজিজ, কবি রাসেল রায়হান, কবি সাম্য শাহ, কবি মাহফুজা অনন্যা, ডাকটিকেটের প্রধান সম্পাদক বোরহান মাহমুদ, চলচ্চিত্রকার পার্থিব রাশেদ, কবি শাকিল মাহমুদ, কবি হাসনাইন ইকবাল, বিক্ষুব্ধ কবি-লেখক সমাজের সংগঠক পথিক রানা, কবি মঈন মুনতাসির, নিমগ্ন দুপুর, ফারুক হোসেন খান, নাহিদ যাযাবর, ফরিদুল ইসলাম নির্জন, তানজীনা ফেরদৌস, হালিমা মুক্তা, কবি লোকমান হোসেন জীবন, কবি নোমান সাদিক ও কবি সাইফ মাহদী।

অনুষ্ঠানে জুলাইয়ের গান পরিবেশন করেন কবি জগলুল হায়দার। সংগীত পরিবেশন করবেন ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ শ্লোগান সংগীতের রচয়িতা আমিরুল মোমেনীন মানিক।

অনুষ্ঠানে সংগঠনের মুখপাত্র কবি ইমরান মাহফুজ সম্পাদিত বিশেষ স্যুভেনিরসহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

এর আগে, বিকাল ৩টায় বিশ্বসাহিত্যকেন্দ্রের সামনের গলি থেকে গণহত্যাকারীদের দ্রুত বিচার ও ৫ আগস্টকে ‘এ্যান্টি ফ্যাসিস্ট ডে’ ঘোষণার দাবিতে বিক্ষুব্ধ কবি সাহিত্যিকের ব্যানারে ‘দ্রোহযাত্রা’ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

প্রবাসীদের নিরাপত্তার স্বার্থে শিগগিরই সৌদির সঙ্গে চুক্তি হবে: আসিফ নজরুল

মাইলস্টোন স্কুলের অধ্যক্ষ / ৪-৫ মিনিট আগে দুর্ঘটনাটি হলে কত সন্তান হারাতাম, ঠিক নেই

উল্লেখ্য যে, ২০২৪ সালের ২ আগস্ট কারফিউ এবং ১৪৪ ধারা উপেক্ষা করে রাজধানীর বাংলামোটরে সমবেত কবি-সাহিত্যিকসহ বিভিন্ন স্তরের মানুষ বৃষ্টিভেজা দিনে দেশব্যাপী গণহত্যার নিন্দা জানিয়ে স্বৈরাচারী হাসিনা সরকারের পদত্যাগের দাবি করেন। এরপর কবি আবিদ আজমের নেতৃত্বে ‘স্বৈরাচারের গদিতে, আগুন জ্বালাও একসাথে’ শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে মিছিল করেন তারা। সর্বস্তরের মানুষের সংহতি ও সমর্থনের কারণে পরদিন ৩ আগস্ট শহীদ মিনারে একদফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

কে

  • ফারুকী
এ সম্পর্কিত আরও খবর
‘বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করছে, ভারতে নিরাপত্তা হুমকি বাস্তব’
‘বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করছে, ভারতে নিরাপত্তা হুমকি বাস্তব’
মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা
মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে সেটা ন্যক্কারজনক: সংস্কৃতি উপদেষ্টা
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর: ফারুকী
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর: ফারুকী
ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী
ওসমান হাদিকে বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।