দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী পাঁচ-ছয় দিন সরকারের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এই পাঁচ-সাত দিনে বোঝা যাবে, আমরা কোথায় যাচ্ছি।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘অভ্যুত্থানের পর ভয়ঙ্কর অর্থনৈতিক দুর্যোগ থেকে দেশকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসাই ছিল বড় লক্ষ্য। এই সরকার সেটি করতে পেরেছে।’
বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্থিতিশীল রয়েছে দাবি করে তিনি বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যেকোনো ধরনের অপরাধকে শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চলছে।’
চাঁদাবাজির বিষয়ে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। প্রমাণ পেলে যে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রেস সচিব।’
এফএইচ/