দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণপূর্ত অধিদপ্তরের ৫ জন প্রকৌশলী ও স্থাপত্য অধিদপ্তরের একজন স্থপতি বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ' ও ‘পলায়ন’ এর অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদের বরখাস্ত করা হয়েছে তারা হলেন—মনিরুজ্জামান মনি, উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; আবদুল্লা আল মামুন, উপ-বিভাগীয় প্রকৌশলী (ই/এম), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; রাহানুমা তাজনীন, উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল), (চলতি দায়িত্ব) (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; ফারহানা আহমেদ, নির্বাহী প্রকৌশলী (ই/এম)(চ.দা.), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা; মফিজুল ইসলাম সহকারী প্রকৌশলী (সিভিল), (রিজার্ভ), গণপূর্ত অধিদপ্তর, ঢাকা এবং শিরাজী তারিকুল ইসলাম, সহকারী স্থপতি, স্থাপত্য অধিদপ্তর, ঢাকা।
কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকায় ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’ এর অভিযোগে রুজু করা বিভাগীয় মামলায় তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের মতামত গ্রহণপূর্বক এবং মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনক্রমে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলামের স্বাক্ষরিত আদেশের মাধ্যমে এসকল কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এফএইচ/