• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিমান বিধ্বস্ত: বাংলাদেশ বিমান বাহিনীর শোক বার্তা

নিজস্ব প্রতিবেদক
  ২১ জুলাই ২০২৫, ২১:৪৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

উত্তরার মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এক শোকবার্তায় তারা বলেছে, সোমবার দুপুরে বিমান বাহিনীর একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার ঢাকা থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে অনাকাঙ্খিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, এই আকস্মিক দুর্ঘটনায় বিমান বাহিনীর বৈমানিক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং সংশ্লিষ্ট সকলের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। এছাড়া সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সঙ্গে পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। সম্মানিত বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়া বিমান বাহিনীর উদ্ধারকারী দল অদ্যবধি পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, সেনাবাহিনী, নৌবাহিনী, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ ও র‌্যাবের সদস্যগণ উদ্ধার কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। এই অনাকাঙ্খিত দুর্ঘটনায় আহত সকলকে ইতোমধ্যে বিমান বাহিনীর হেলিকপ্টারসহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত স্থানান্তর করা হয়েছে। জরুরি রক্তদানসহ সকল প্রকার সহায়তা প্রদানের নিমিত্তে বিমান বাহিনীর ৫০ সদস্য বিশিষ্ট একটি দল বিভিন্ন হাসপাতালে নিয়োজিত রয়েছেন। এছাড়া অতিরিক্ত ১৫০ জন সদস্য জরুরি সহায়তার জন্য অপেক্ষমান রয়েছেন।

ইতোমধ্যে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিমান বাহিনীর একটি জরুরি সেল চালু করা হয়েছে এবং এই সেল প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে রক্তদাতা প্রেরণের জন্য ২৪ ঘণ্টা নিয়োজিত থাকবে।

যোগাযোগ-০১৭৬৯৯৯৩৫৫৮ (হোয়াটসঅ্যাপসহ)। এছাড়াও বিমান বাহিনীর কন্ট্রোল সেন্টার -০১৭৬৯৯৯৩৮৮৮, ০২-৫৫০৬৩৫৭০।

সম্মানিত বিমান বাহিনী প্রধান একটি সরকারি সফরে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছিলেন। ঘটনার আকস্মিকতায় অবিলম্বে তিনি সফর বাতিল করেন। তুরস্ক এয়ারপোর্ট থেকেই দেশের উদ্দেশে ফিরতি যাত্রা শুরু করেন। সম্মানিত বিমান বাহিনী প্রধান বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

আরএ

  • শোক
  • বিমান বাহিনী
এ সম্পর্কিত আরও খবর
এনসিপির দুই নেতাকে শোকজ
এনসিপির দুই নেতাকে শোকজ
সাংবাদিক লাঞ্ছিত করা সেই ইউপি সদস্যকে শোকজ
সাংবাদিক লাঞ্ছিত করা সেই ইউপি সদস্যকে শোকজ
খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
খালেদা জিয়াসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ 
নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করায় বিএনপির নেতাকে শোকজ 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।