দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাজা মওকুফ করে এক আদেশে ২৯ জন কারাবন্দিকে মুক্তি দিয়েছে কারা কর্তৃপক্ষ।
রোববার (১৩ জুলাই) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারাগারে আটক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দিদের মধ্যে যারা সাজা রেয়াতসহ ২০ বছর অতিবাহিত করেছেন, তাদের মধ্যে আরও ২৯ জন বন্দিকে সরকারের নির্দেশে কারা বিধি ৫৬৯ ও ফৌজদারি কার্যবিধি ৪০১(১)-এর অধীনে অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।
এ নিয়ে এ বছর মোট ১০৭ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
/অ