দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে।
শুক্রবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ৩৮টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৭৬২ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। মোট ৬৪টি প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ৯২৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬২০০ জন জিপিএ-৫ অর্জন করেছে। গড় পাসের হার ৯৮.৮৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৬.৬৭%-যা নিঃসন্দেহে একটি অনবদ্য সাফল্য।
এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজসমূহে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
এছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষবৃন্দের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা।
এফএইচ/