দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিগত তিন নির্বাচনে বিতর্কিত সব বিদেশি নির্বাচনী পর্যবেক্ষকদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
মঙ্গলবার (৮ জুলাই) নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আগামীর সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতা ঠিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।’
নির্বাচনী প্রচারণায় এআই প্রযুক্তি ব্যবহারে সচেতনাসহ এর অপব্যবহার ঠেকাতে কানাডা ইসিকে সহযোগিতা করবে বলেও জানান তিনি।
সিইসি জানান, বৈঠকে ভোটের সময়সীমা নিয়ে আলাপ না হলেও সময়মতো কমিশন তা জানাবে।
এর আগে জুনের শেষে বিএনপি এবং জামায়াতের সঙ্গে সাক্ষাৎ করে কানাডিয়ান হাইকমিশনের প্রতিনিধিদল।
কে