• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ইরান থেকে ২৮ বাংলাদেশি দেশে ফিরছেন আজ

দেশ টিভি ডেস্ক
  ৩০ জুন ২০২৫, ০৭:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধাবস্থার কারণে ইরান থেকে দেশে ফেরার পথে ২৮ সদস্যের একটি বাংলাদেশি দলকে অসুস্থতা, দীর্ঘ সড়কযাত্রা এবং পাকিস্তানের ভয়াবহ বন্যার মতো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ২৫ জুন তেহরান থেকে রওয়ানা হয়ে তারা রোববার (২৯ জুন) রাত পর্যন্ত করাচিতে পৌঁছেছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশন।

বাংলাদেশিরা ইরানের মারজাভেহ সীমান্ত দিয়ে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের তাফতান সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশ করেন। সেখান থেকে দীর্ঘ সড়কপথে তাদের করাচিতে নিয়ে যাওয়া হয়। তবে সম্প্রতি পাকিস্তানের বিভিন্ন প্রদেশে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার কারণে যাত্রাপথ ছিল অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও জরুরি বিভাগ জানায়, গত দুই দিনে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ঘরবাড়ি ধসে অন্তত ৩২ জন প্রাণ হারিয়েছেন।

এ প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, পাকিস্তানে দিনভর বৃষ্টির মধ্যে সড়কপথে করাচি পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশিদের অনেক বেগ পেতে হয়েছে। তবে সবচেয়ে ভালো খবর হলো, সবাই সুস্থভাবে করাচিতে পৌঁছেছেন। সোমবার (৩০ জুন) থেকে তারা ঢাকায় ফিরতে শুরু করবেন।

তিনি আরও জানান, যাত্রীদের অধিকাংশই কিডনি প্রতিস্থাপনসহ নানা জটিল রোগের চিকিৎসার জন্য ইরানে গিয়েছিলেন। দীর্ঘ সড়কযাত্রায় অনেকে অসুস্থবোধ করছেন। তাদের মধ্যে ৭-৮ জন রোগীকে নিয়মিত কিডনি ডায়ালাইসিস করাতে হয়।

এ কারণে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে প্রবেশের পর তাদের একরাত স্থানীয় একটি হোটেলে রাখা হয় এবং সেখানে একটি হাসপাতালে ডায়ালাইসিস করানোর ব্যবস্থা করা হয়। এরপর তাদের করাচিতে নিয়ে আসা হয়।

বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, রোববার রাতে করাচির একটি হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। সোমবার থেকে তারা বিভিন্ন ফ্লাইটে ঢাকায় ফিরবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, করাচি থেকে সবার ঢাকায় ফেরার ব্যবস্থা করা হয়েছে। তবে সবাইকে একসঙ্গে একই ফ্লাইটে আনা সম্ভব নাও হতে পারে। প্রথমে যাদের চিকিৎসার প্রয়োজন, তাদের স্থানীয় হাসপাতালে ডায়ালাইসিস করানো হবে। যারা শারীরিকভাবে সুস্থ, তারা সোমবার থেকেই দেশে ফিরবেন।

আরও পড়ুন

এনবিআরের শাটডাউনসহ সব কর্মসূচি প্রত্যাহার

যুক্তরাষ্ট্র প্রবাসী সুনন্দার মৃত্যু, স্বামী কালী প্রদীপ চৌধুরীর শোক প্রকাশ

উল্লেখ্য, ইরান থেকে দেশে ফিরতে আগ্রহী প্রায় ২৫০ বাংলাদেশি তেহরানে বাংলাদেশ দূতাবাসে নিবন্ধন করেছেন। তাদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। তবে ইরান-ইসরায়েল সংঘাত কিছুটা কমে আসায় পরিস্থিতি বর্তমানে অনেকটাই স্বাভাবিক। এ কারণে অনেক প্রবাসী এখন আর দেশে ফিরতে চান না।

বর্তমানে ইরানে প্রায় দুই হাজার বাংলাদেশি অবস্থান করছেন, যাদের মধ্যে তেহরানেই রয়েছেন প্রায় ৪০০ জন।

কে

আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।